Dhaka 9:30 pm, Tuesday, 23 June 2026

মাদারীপুরে হাউসদী বাজারে গণডাকাতি: দোকানে লুটপাট, ব্যবসায়ীদেরনিরাপত্তা নিয়ে উদ্বেগ

  • Reporter Name
  • Update Time : 01:07:03 pm, Saturday, 18 April 2026
  • 24 Time View

নিজস্ব প্রতিবেদক:

 মাদারীপুর সদর উপজেলার হাউসদী বাজারে শুক্রবার গভীর রাতে এক ভয়াবহ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। একদল মুখোশধারী ডাকাত বাজারের অন্তত সাতটি ব্যবসাপ্রতিষ্ঠানের তালা ও শাটার ভেঙে ভেতরে ঢুকে বিপুল পরিমাণ স্বর্ণালংকার, রুপা এবং নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এই ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ছয়টি স্বর্ণের দোকান ও একটি বড় মুদি দোকান রয়েছে।

​ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, ডাকাতরা পরিকল্পিতভাবে বাজারের দোকানগুলোতে হানা দেয়। সেন্টু মালোর ভাগ্যশ্রী জুয়েলার্স থেকে সর্বোচ্চ ৩০ ভরি স্বর্ণ, প্রায় ৫০০ ভরি রুপা এবং নগদ ১ লাখ টাকা লুট করা হয়েছে। এ ছাড়া বিদ্যুৎ মণ্ডলের নিউ নারান জুয়েলার্স থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল, পরিমল মালোর নিউ প্রিয়াঙ্কা জুয়েলার্স থেকে আড়াই ভরি স্বর্ণ, এক কেজি রুপা ও ৯৫ হাজার টাকা এবং স্বদেব মণ্ডলের নিউ কণিকা জুয়েলার্স থেকে ১ ভরি স্বর্ণ, ৭০ ভরি রুপা ও ৪০ হাজার টাকা নগদ লুট হয়।

​অন্যান্য ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে গৌতম মালোর শ্রী শ্রী জগদীশ ঠাকুর জুয়েলার্স থেকে ৫৫ ভরি রুপা ও ভরত মালোর মা লক্ষ্মী গহনালয় থেকে ৭ ভরি রুপা খোয়া গেছে। জুয়েলারি দোকানের পাশাপাশি জিয়া হাওলাদারের মুদি দোকান ‘জিয়া স্টোর’ থেকেও প্রায় ৫ লাখ টাকার সিগারেট ও নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায় ডাকাত দল।

​ব্যবসায়ীরা জানান, রাতে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পর এই তাণ্ডব চালানো হয়। সকালে খবর পেয়ে তারা এসে দেখেন দোকানের সব মালামাল ও নগদ টাকা লুটে নেওয়া হয়েছে। এই ঘটনায় বাজারের সাধারণ ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় পর্যাপ্ত পুলিশি টহল না থাকায় এমন বড় ধরনের ডাকাতি সংঘটিত হতে পেরেছে। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং বাজারে স্থায়ী নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।

​শনিবার সকালে মাদারীপুর সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, এই চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের বিশেষ অভিযান শুরু হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hello world!

মাদারীপুরে হাউসদী বাজারে গণডাকাতি: দোকানে লুটপাট, ব্যবসায়ীদেরনিরাপত্তা নিয়ে উদ্বেগ

Update Time : 01:07:03 pm, Saturday, 18 April 2026