Dhaka 9:37 pm, Tuesday, 23 June 2026

এসএসসি পরীক্ষা তদারকিতে সিসি ক্যামেরা বাধ্যতামূলক, অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

  • Reporter Name
  • Update Time : 03:07:19 pm, Saturday, 11 April 2026
  • 26 Time View

নিজস্ব প্রতিবেদক:

এবারের এসএসসি ও সমমানের প্রতিটি পরীক্ষা কেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে কঠোর নজরদারি করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পরীক্ষার সময় প্রতিটি কক্ষে সিসি ক্যামেরা অবশ্যই সচল রাখতে হবে এবং কোনো অজুহাতেই তা বন্ধ রাখা যাবে না। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​শনিবার (১১ এপ্রিল) সকালে রাজশাহী ও রাজশাহী অঞ্চলের মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।

​শিক্ষামন্ত্রী বলেন, যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে এখনো সিসি ক্যামেরা নেই, তাদের দ্রুততম সময়ের মধ্যে তা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে এই বাবদ সরকারি তহবিল থেকে অর্থ বরাদ্দ দেওয়া হবে। পরীক্ষা চলাকালীন যেকোনো ধরনের অনিয়মের জন্য সরাসরি কেন্দ্র সচিবকে জবাবদিহির আওতায় আনা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

​একই সাথে দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের তীব্র সমালোচনা করে মন্ত্রী বলেন, শিক্ষকদের শ্রেণিকক্ষ ফেলে ব্যক্তিগত আর্থিক লাভের উদ্দেশ্যে শিক্ষা বোর্ডে তদবির করার মানসিকতা বর্জন করতে হবে। এই পেশার মর্যাদা রক্ষায় ব্যর্থ হলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

​শিক্ষাপ্রতিষ্ঠানের ফলাফল ও সক্ষমতা নিয়ে অসন্তোষ প্রকাশ করে ড. এহছানুল হক মিলন জানান, যেসব স্কুল বা মাদ্রাসা থেকে একজন শিক্ষার্থীও পাস করবে না, তাদের বিরুদ্ধে চরম ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যেসব প্রতিষ্ঠানে পরীক্ষার্থীর সংখ্যা মাত্র দুই-চার জন, সেগুলোর প্রয়োজনীয়তা খতিয়ে দেখে প্রয়োজনে বন্ধ করে দেওয়ার ইঙ্গিত দেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hello world!

এসএসসি পরীক্ষা তদারকিতে সিসি ক্যামেরা বাধ্যতামূলক, অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

Update Time : 03:07:19 pm, Saturday, 11 April 2026