Dhaka 9:30 pm, Tuesday, 23 June 2026

​৪ দিন পার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ ৪ মৌয়ালের, উদ্ধারে নামল বিশেষ টিম

  • Reporter Name
  • Update Time : 02:44:32 pm, Friday, 10 April 2026
  • 21 Time View

নিজস্ব প্রতিবেদক:

সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে আকস্মিক ঝড়ের কবল পড়ে নৌকাডুবির ঘটনায় চার মৌয়ালকে উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছেন আরও চারজন। নিখোঁজ মৌয়ালদের উদ্ধারে বন বিভাগের একটি বিশেষ টিম কাজ শুরু করেছে।

​গত সোমবার (৬ এপ্রিল) রাতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কাচিকাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। বনবিভাগ সূত্রে জানা গেছে, গত ১ এপ্রিল বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে মধু আহরণের বৈধ পারমিট নিয়ে ওই মৌয়ালরা বনে প্রবেশ করেছিলেন। সোমবার রাতের প্রবল ঝড়ে তাদের নৌকাটি ডুবে যায়।

​নৌকাডুবির পর চার মৌয়াল দীর্ঘ সময় পানিতে ভেসে থাকার পর পরদিন মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় হুলদিবুনিয়া ফরেস্ট টহলফাঁড়ি এলাকায় পৌঁছালে বনকর্মীরা তাদের উদ্ধার করেন। উদ্ধার হওয়া মৌয়ালরা হলেন—শ্যামনগর উপজেলার গোদাড়া এলাকার সবুর খান, মনিরুল ইসলাম, আল মাহমুদ শেখ ও ইউনুচ আলী। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে লোকালয়ে পাঠানো হয়েছে।

​তবে দুর্ঘটনার চার দিন পার হলেও এখনো নিখোঁজ রয়েছেন বাকি চারজন। তারা হলেন—শ্যামনগরের গোদাড়া এলাকার আকবর, ওলিউর রহমান, মিকাইল হোসেন এবং ইকরামুল কবির। বৃহস্পতিবার রাতে নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরপরই বন বিভাগের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে।

​বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজ মৌয়ালদের উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। বিষয়টি ইতোমধ্যেই বাংলাদেশ কোস্ট গার্ড, বিজিবি এবং শ্যামনগর থানাকে অবহিত করা হয়েছে। যৌথ প্রচেষ্টায় সুন্দরবনের বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালানো হচ্ছে।

​এদিকে প্রিয়জনদের নিখোঁজ হওয়ার সংবাদে শ্যামনগরের গোদাড়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিখোঁজ মৌয়ালদের পরিবার ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার তৎপরতা জোরদার করার দাবি জানিয়েছেন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hello world!

​৪ দিন পার হলেও সন্ধান মেলেনি নিখোঁজ ৪ মৌয়ালের, উদ্ধারে নামল বিশেষ টিম

Update Time : 02:44:32 pm, Friday, 10 April 2026