Dhaka 9:30 pm, Tuesday, 23 June 2026

  • Reporter Name
  • Update Time : 05:47:03 pm, Thursday, 2 April 2026
  • 24 Time View

নিজস্ব প্রতিবেদক:

​সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গবেষক ও শিক্ষাবিদ ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। বৃহস্পতিবার (২ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

​প্রজ্ঞাপন অনুযায়ী, অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তিনি এই দায়িত্ব পালন করবেন। তাঁর এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তাঁর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) বহাল থাকবে। ড. শাকিরুল প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও পলিসি বাস্তবায়নের পাশাপাশি তাঁর নির্দেশনানুযায়ী বিভিন্ন প্রকল্প তদারকি করবেন।

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সাবেক শিক্ষার্থী ও শিক্ষক ড. শাকিরুল ইসলাম খান গত দুই দশকেরও বেশি সময় ধরে শিক্ষা ও গবেষণায় সম্পৃক্ত। বর্তমানে তিনি জাপানের ওইতা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অফ মেডিসিনে পূর্ণকালীন অনুষদ সদস্য হিসেবে কর্মরত। এছাড়াও তিনি দেশটির ‘রিসার্চ সেন্টার ফর গ্লোবাল অ্যান্ড লোকাল ইনফেকশাস ডিজিজ’-এর সাথে যুক্ত আছেন।

​দীর্ঘ ২৫ বছরের পেশাজীবনে তিনি জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে ডেঙ্গু, বার্ড ফ্লু, হেপাটাইটিস, কোভিড-১৯ ও নিপাহ ভাইরাসের মতো সংক্রামক ব্যাধি নিয়ে তাঁর গবেষণা আন্তর্জাতিক মহলে প্রশংসিত। জাপানে অবস্থান করলেও তাঁর গবেষণার মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলাদেশ। তিনি পোলট্রি ও গবাদি পশু উৎপাদন এবং সংরক্ষণের ওপরও বিশেষ কাজ করেছেন।

​শিক্ষাজীবনে অত্যন্ত মেধাবী ড. শাকিরুল ২০০৯ সালে জাপানের এহিমে ইউনিভার্সিটি থেকে ‘এ প্লাস’ গ্রেডসহ পিএইচডি অর্জন করেন। এর আগে তিনি বাকৃবি থেকে স্নাতক ও স্নাতকোত্তর এবং জাপানের এহিমে ইউনিভার্সিটি থেকে মাস্টার্স সম্পন্ন করেন।

​পেশাগত জীবনে তিনি জাপানের এহিমে ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক এবং মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ায় রিসার্চ ফেলো হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০০৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত তিনি নিজ শিক্ষাপ্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।

​উল্লেখ্য, ড. শাকিরুল ইসলাম খানের ১৫০টিরও বেশি বৈজ্ঞানিক প্রবন্ধ আন্তর্জাতিক পিআর-রিভিউড জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় অসামান্য অবদানের জন্য তিনি ‘গোল্ড মেডেল’ ও ‘সেরা গবেষক পুরস্কার’সহ দেশি-বিদেশি অসংখ্য সম্মাননা অর্জন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hello world!

Update Time : 05:47:03 pm, Thursday, 2 April 2026