Dhaka 9:37 pm, Tuesday, 23 June 2026

মণিরামপুরে তেল সংকট তীব্র: তিন দিন বন্ধ জিএন ফিলিং স্টেশন

  • Reporter Name
  • Update Time : 08:26:38 pm, Monday, 9 March 2026
  • 142 Time View

আবু রায়হান,মণিরামপুর (যশোর)

মণিরামপুরে পেট্রোল সংকট দেখা দেওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ মানুষ। উপজেলার জিএন ফিলিং স্টেশনে গত শনিবার থেকে টানা তিন দিন ধরে পেট্রোল সরবরাহ বন্ধ রয়েছে।

স্টেশন কর্তৃপক্ষ জানান, তারা মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডের ডিলার। তেল আনার জন্য গাড়ি পাঠানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের জানায় যে, বর্তমানে তাদের জন্য কোনো তেলের বরাদ্দ নেই। ফলে বাধ্য হয়ে স্টেশনটি তিন দিন ধরে বন্ধ রাখতে হয়েছে।

এদিকে উপজেলার আরেকটি পাম্প মণিরামপুর ফিলিং স্টেশনে সীমিত আকারে পেট্রোল বিক্রি করা হচ্ছে। সেখানে প্রতিটি মোটরসাইকেলকে সর্বোচ্চ ২০০ টাকার পেট্রোল দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

তেলের এই সংকটের কারণে মোটরসাইকেল চালক, যাত্রী ও স্থানীয়দের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেকেই প্রয়োজনীয় জ্বালানি না পেয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও ফিরে যাচ্ছেন।

স্থানীয়রা দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hello world!

মণিরামপুরে তেল সংকট তীব্র: তিন দিন বন্ধ জিএন ফিলিং স্টেশন

Update Time : 08:26:38 pm, Monday, 9 March 2026