Dhaka 9:31 pm, Tuesday, 23 June 2026

নান্নারে বিএনপি নেতাদের ছত্রছায়ায় কৃষি জমির মাটি কাটার উৎসব: গ্রামবাসীর অভিযানে ভেকু জব্দ

  • Reporter Name
  • Update Time : 11:43:07 pm, Tuesday, 3 March 2026
  • 70 Time View

স্টাফ রিপোর্টার: নান্নু মিয়া 

ঢাকার ধামরাইয়ের নান্নার ইউনিয়নে অবৈধভাবে কৃষি জমির মাটি কাটার সময় একটি ভেকু (মাটি কাটার যন্ত্র) জব্দ করেছে স্থানীয় গ্রামবাসী। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ঘটনাস্থলে উপস্থিত হয়ে জব্দকৃত ভেকুটি নিজের জিম্মায় নেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নান্নার ইউনিয়ন বিএনপির সভাপতি মো. শহীদুল্লাহর ছত্রছায়ায় বেশ কিছু দিন ধরে কৃষি জমির মাটি কাটার প্রক্রিয়া চলছিল। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুল এবং ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি খোরশেদ আলম খেদুর নেতৃত্বে ওই এলাকায় আবাদি জমির মাটি কাটা শুরু হয়।

​ফসলি জমি নষ্ট করে মাটি কাটার বিষয়টি টের পেয়ে ক্ষুব্ধ গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় এবং মাটি কাটায় ব্যবহৃত ভেকুটি জব্দ করে। পরে বিষয়টি ধামরাই উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে তিনি দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থলে গিয়ে গ্রামবাসীর হাতে জব্দ হওয়া ভেকুটি উদ্ধার করে নিজের নিয়ন্ত্রণে নেন। এ সময় তিনি কৃষিজমি রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন এবং অবৈধভাবে মাটি কাটার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

​স্থানীয় কৃষকদের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে এলাকার তিন ফসলি জমির মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল। এতে করে এলাকার কৃষি উৎপাদন মারাত্মক হুমকির মুখে পড়েছে। প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hello world!

নান্নারে বিএনপি নেতাদের ছত্রছায়ায় কৃষি জমির মাটি কাটার উৎসব: গ্রামবাসীর অভিযানে ভেকু জব্দ

Update Time : 11:43:07 pm, Tuesday, 3 March 2026