Dhaka 9:31 pm, Tuesday, 23 June 2026

শিবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

  • Reporter Name
  • Update Time : 09:17:10 pm, Saturday, 21 February 2026
  • 153 Time View

মোঃ বাবুল হক চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মহান আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করেছে শিবগঞ্জ উপজেলা প্রশাসন। দিবসটি উপলক্ষে শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শিবগঞ্জ উপজেলা প্রশাসন-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ড. কেরামত আলী। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদের সভাপতিত্বে সভায় ভাষা আন্দোলনের ইতিহাস, তাৎপর্য এবং বাংলা ভাষার সঠিক চর্চা ও সংরক্ষণে নতুন প্রজন্মের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদাত হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুসাব্বির হোসেন, সমাজসেবা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আবদুত তোয়াব, পরিসংখ্যান কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ও জনস্বাস্থ্য সহকারী প্রকৌশলী সুজয় কর্মকরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও দায়িত্বশীল হতে হবে। তারা বাংলা ভাষার শুদ্ধ ব্যবহার ও চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hello world!

শিবগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালন

Update Time : 09:17:10 pm, Saturday, 21 February 2026