জাওয়ান উদ্দিন
ঈদগাঁও,কক্সবাজার
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ঈদগাঁওয়ে সর্বস্বরের পক্ষ হতে ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়। দিবাগত রাত ১২টা ১মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবিরের নেতৃত্বে উপজেলা প্রশাসন এবং সরকারি বিভিন্ন দপ্তরের পক্ষ হতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদারের নেতৃত্বে থানার পক্ষ হতে শহীদ মিনারে পুষ্প স্তবক অর্পণ করা হয়।
পরে উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ হতে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় জেলা বিএনপির সহ সভাপতি মমতাজুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক সেলিম মাহমুদ, সাংগঠনিক সম্পাদক আবদু শুক্কুরসহ দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এদিন নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ হতে একুশের প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদ দের স্মরণ করা হয়েছে।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির।
Reporter Name 