জাহাঙ্গীর আলম মানিক
সাপাহার, নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁ, সাপাহার: ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং সরকারি কর্মচারীদের ৭ দফা দাবির অংশ হিসেবে সাপাহারে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদ চত্বরে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচি পালন করা হয়।
সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত বিক্ষোভে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, সাপাহার উপজেলা শাখার ব্যানারে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করেন।
তারা ৯ম পে-স্কেলের গেজেট দ্রুত বাস্তবায়ন, বেতন বৃদ্ধি, যোগ্যতাভিত্তিক পদোন্নতি এবং অন্যান্য সাত দফা দাবিসহ তাদের অধিকার আদায়ে সরকারের প্রতি জোর দাবি জানান।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, সরকারি কর্মচারীরা দেশের উন্নয়ন কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাই তাদের দাবি পূরণ এবং সুবিধা নিশ্চিত করতে সরকারের নজর দেয়া উচিত।
Reporter Name 