Dhaka 9:37 pm, Tuesday, 23 June 2026

৫২ রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে এবি পার্টির মনোনয়নপত্র উত্তোলন

  • Reporter Name
  • Update Time : 05:01:51 pm, Monday, 22 December 2025
  • 94 Time View

ব্যুরো চীফ,রাজশাহী

ডা. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫২ রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত রিটার্নিং কর্মকর্তার অফিস থেকে মনোনয়নপত্র উত্তোলন করেন। মনোনয়নপত্রটি তিনি নিজ হাতে গ্রহণ করেন।
এ সময় রাজশাহী জেলা ও মহানগর এবি পার্টির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, ঘোষিত নির্বাচনী তফশিল অনুযায়ী সোমবার উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিতরণ করা হয়। আগামী ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এর আগেই প্রয়োজনীয় নথিপত্রসহ রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করতে হবে।
মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ডা. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান হাদির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন,
“শহীদ ওসমান হাদির আত্মত্যাগ আমাদের জন্য অনন্ত প্রেরণা। তাঁর আদর্শকে ধারণ করে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও উন্নত রাজশাহী গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য।”
তিনি আরও বলেন,
“বিগত দিনে জনগণের যেসব অধিকার হরণ করা হয়েছে, তা ফিরিয়ে দিতে এবং সুশাসন ও নৈতিক রাজনীতির চর্চা প্রতিষ্ঠায় আমি বদ্ধপরিকর। ৫২ রাজশাহী-১ (তানোর–গোদাগাড়ী) আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যেতে চাই।”
এবি পার্টির নেতাকর্মীরা জানান, ডা. মুহাম্মাদ আব্দুর রহমান মুহসেনীর নেতৃত্বে তানোর–গোদাগাড়ীতে একটি নতুন ধারার জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলে তারা আশাবাদী।
এ সময় তিনি এবি পার্টির স্লোগান তুলে ধরে বলেন,
“এবি পার্টির অঙ্গীকার—রাষ্ট্র হবে জনতার। আসুন, বদলে যাই; বদলে দিই।”
মনোনয়নপত্র উত্তোলন শেষে তিনি উপস্থিত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hello world!

৫২ রাজশাহী-১ (গোদাগাড়ী–তানোর) আসনে এবি পার্টির মনোনয়নপত্র উত্তোলন

Update Time : 05:01:51 pm, Monday, 22 December 2025