মোঃ সৈয়দ মিয়া,ব্যুরো চীফ চট্টগ্রাম:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের অন্যতম সমন্বয়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান শরীফ হাদী হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রামের বন্দর-ইপিজেড ও পতেঙ্গা এলাকা। আজ শুক্রবার ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই এলাকায় এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভের বিবরণ
শুক্রবার জুমার নামাজ শেষে বন্দরটিলাস্থ আলী শাহ জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বন্দর ও ইপিজেডের গুরুত্বপূর্ণ সড়ক এবং ব্যারিস্টার কলেজ রোড প্রদক্ষিণ করে টিসিবি ভবনের সামনে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া হাজার হাজার তৌহিদী জনতা ও সাধারণ মুসল্লিরা “তুমি কে আমি কে? হাদী, হাদী” এবং “লাল সবুজের পতাকায়, হাদী তোমায় দেখতে পাই” স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে তোলেন।
মিছিল পরবর্তী সমাবেশে বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, ওসমান শরীফ হাদী ছিলেন বিপ্লবের এক নির্ভীক কণ্ঠস্বর। তাকে হত্যার মাধ্যমে বিপ্লবের চেতনাকে স্তব্ধ করা যাবে না। সমাবেশে বক্তব্য রাখেন:
মোঃ এমদাদুল হক, ছাত্র আন্দোলন নেতা।
এমদাদ হোসেন, ছাত্র আন্দোলন নেতা।
মোঃ আব্দুল কাদের, এনসিপি নেতা।
মাওলানা মোহাম্মদ শাহানূর ইসলাম, বিশিষ্ট আলেম।
বক্তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
উপস্থিতি
বিক্ষোভ মিছিলে ইনকিলাব মঞ্চ ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন মসজিদের মুসল্লি পরিষদ এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সমাবেশ শেষে নিহতের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
Reporter Name 