Dhaka 11:02 pm, Tuesday, 23 June 2026

রক্তে রাঙা রূপগঞ্জ: রাজনীতির মাঠ থেকে মর্গে পৌঁছাল যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিরোধ

  • Reporter Name
  • Update Time : 06:37:33 pm, Saturday, 31 January 2026
  • 86 Time View

মোঃ মাহবুবুর রহমান                                               নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভায় দলীয় কর্মসূচিকে কেন্দ্র করে যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্বেচ্ছাসেবক দলের নেতা আজাহার নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনীয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আজাহার নরাবো এলাকার আব্দুল খালেকের ছেলে এবং ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
স্থানীয়রা জানায়, দলীয় কর্মসূচি নিয়ে শুক্রবার সন্ধ্যায় ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ওয়ার্ড ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠকে বসেন। বৈঠক চলাকালে কর্মসূচির তালিকায় নামের অবস্থান নিয়ে স্বেচ্ছাসেবক দলের সভাপতি সবুজ ও যুবদল কর্মী রাজিবের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
এরপর উত্তেজনা ছড়িয়ে গেলে রাজিবের সঙ্গে থাকা কয়েকজন আজাহারসহ যুবদল নেতাদের মারধর করে। এ সময় আজাহার গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই পড়ে যান। পরে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) মো. মেহেদী ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। মরদেহের প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে এবং ময়নাতদন্তের ব্যবস্থা চলছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Hello world!

রক্তে রাঙা রূপগঞ্জ: রাজনীতির মাঠ থেকে মর্গে পৌঁছাল যুবদল-স্বেচ্ছাসেবক দলের বিরোধ

Update Time : 06:37:33 pm, Saturday, 31 January 2026